মালদা

এস.টি. এস.সি অ্যাক্ট বিল তলার প্রতিবাদে ভারত বন্ধের ডাক, প্রতিবাদে গাজোলের রাস্তায় সাইকেল ও মোটর সাইকেল র‍্যালি

ভারত মুক্তি মোর্চা ও গাজোল মূল নিবাসী কল‍্যান সমিতির যৌথ উদ‍্যোগে সোমবার SC,ST,OBC ACT বিল তুলে নেওয়ার প্রতিবাদে ভারত বন্ধ এর ডাক দিয়ে গাজোলের রাস্তায় সাইকেল ও মোটর সাইকেল র‍্যালি। এদিন র‍্যালিটি গাজোলের কদুবাড়ী এলাকা থেকে শুরু হয়ে সারা গাজোল পরিক্রমা করে পুনরায় কদুবাড়ী এলাকায় শেষ হয়। এদিনের এই র‍্যালিতে সংগঠনের প্রায় পঞ্চাশজন সদস্য অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তাপস বালা, সভাপতি দেবাংশু বিশ্বাস, কোষাধ্যক্ষ সনাতন ঋষি প্রমুখ। এদিনের এই র‍্যালির মূল উদ্যোক্তা ছিলেন সংগঠনের সদস্য যুগল বিশ্বাস।